Skip to main content

Posts

Showing posts from June, 2020

ব্রেকিং- লাদাখে সংঘর্ষে ভারতের ২০ সৈন্য নিহত..

ভারত-চীন সীমান্তের লাদাকের গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাবাহিনীর সংঘর্ষে ভারতের অন্তত ২০ সেনা নিহত হয়েছে। মঙ্গলবার ভারতের সরকারি সরকারি একটি সূতের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সংবাদসংস্থা এএনআই। লাদাখে দুই দেশের সৈন্যদের মাঝে শারীরিক সংঘর্ষের সময় এই প্রাণহানির ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে এএনআইকে জানিয়েছে ওই সূত্র। সোমবার রাতে দুই দেশের সেনাবাহিনীর সদস্যদের মাঝে উত্তেজনা প্রশমনে শুরু হওয়া আলোচনা সংঘাতে রূপ নেয়। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সৈন্যরা ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে বাক-বিতণ্ডা শুরু হয়। বাক-বিতণ্ডার এক পর্যায়ে তা শারীরিক সংঘাতে গড়ায়। এ সময় ইট-পাথর নিক্ষেপ এবং লাঠি নিয়ে আঘাত করা হয়। মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, লাদাখে সংঘাতে উভয় দেশের সৈন্য হতাহত হয়েছে। সীমান্ত সংঘাতের এই ঘটনার পর ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার দেশটির সামরিক বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে অন্তত দুটি বৈঠক করেছেন। বার্তাসংস্থা এএনআই অপর এক...

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের প্রথম প্রেসিডেন্টের মৃত্যু

এ খবর সত্যি হয়ে থাকলে পিয়েরে হবেন বিশ্বের প্রথম ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধান যিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। এর আগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এনকুরুনজিজার মৃত্যু হয়েছে বলে বুরুন্ডি সরকার জানিয়েছিল। গত ৯ জুন সরকারের পক্ষ থেকে হঠাৎ করে প্রেসিডেন্টের মৃত্যর খবর প্রচার করে দেশে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। প্রয়াত প্রেসিডেন্ট এনকুরুনজাজি’র স্ত্রী গতমাসের শেষদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলন। তাই ধারণা করা হচ্ছিল, প্রেসিডেন্ট নিজেও এই প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়েছেন। পূর্ব ঘোষিত এক পরিকল্পনা অনুযায়ী, ১৫ বছর দায়িত্ব পালনের পর আগামী আগস্ট মাসে প্রেসিডেন্ট পিয়েরের ক্ষমতা থেকে সরে দাঁড়ানো করার কথা ছিল। বুরুন্ডিতে গত ২০ মে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী ও সাবেক সেনাপ্রধান এভারেস্টে এন্ডিশিমি  বিজয়ী হন। দেশটির সাংবিধানিক আদালত বলেছে, প্রসিডেন্ট পিয়েরের মৃত্যুর কারণে নবনির্বাচিত প্রেসিডেন্ট এন্ডিশিমি এখন আগাম শপথ গ্রহণ করে ক্ষমতা গ্রহণ করতে পারবেন।

মৃতদেহ কবর থেকে উঠে দিব্যি সেজেগুজে হাজির !!!

স্থান কাল পাত্র বিশেষে মানুষের সামাজিক প্রথা, রীতি-রেওয়াজ বড়ই অদ্ভুত। এরকমই পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন অন্ধবিশ্বাস, কুসংস্কার আচ্ছন্ন প্রথাও প্রচলিত রয়েছে। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের উপজাতিরা ‍‘ম নেনে’ নামক উৎসব এমনই এক আজব প্রথা। ‌যেটা রীতি রেওয়াজের কথা শুনলে ‌যে কেউ চমকে উঠবে। এই ‘ম নেনে’ উৎসবের আক্ষরিক অর্থ হল মৃতদেহ পরিষ্কারের উৎসব। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি এমন একটি অদ্ভুত দ্বীপ। এখানকার বাসিন্দারা প্রতি তিন বছর পর পর কবর খুঁড়ে ‘ম নেনে’ উৎসবের রীতি অনু‌যায়ী তাদের পরিবারের মৃত সদস্যের দেহ কবর থেকে তোলেন এরপর মৃতদেহ পরিষ্কার করা হয়। মৃতদেহে ইস্ত্রি করা জামাকাপড় কিংবা নতুন জামা কাপড় পরিয়ে তাঁরা পারিবারিক ছবিও তোলেন। এমনকি অনেক সময় মৃতদেহকে ভালোভাবে গোসল করিয়ে, তার চোখে সানগ্লাস, জিনস বা অন্য ভালো পোশাক পরিয়ে কাঁধে চাপিয়ে গোটা গ্রামে ঘোরানো হয়। এসময় নাকি মুখে বলা হয়, ”এই দেখো আমি ফিরে এসেছি। ” এই অদ্ভুত রীতি সুলাওয়েসির বাসিন্দাদের কাছে প্রিয়জনদের প্রতি ভালোবাসা রীতিই সামনে নিয়ে আসে। যা কয়েক শতকের বেশি সময় ধরে গ্রামটিতে চলে আসছে। স্থানীয়দের দাবি, ...