ভারত-চীন সীমান্তের লাদাকের গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাবাহিনীর সংঘর্ষে ভারতের অন্তত ২০ সেনা নিহত হয়েছে। মঙ্গলবার ভারতের সরকারি সরকারি একটি সূতের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সংবাদসংস্থা এএনআই। লাদাখে দুই দেশের সৈন্যদের মাঝে শারীরিক সংঘর্ষের সময় এই প্রাণহানির ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে এএনআইকে জানিয়েছে ওই সূত্র। সোমবার রাতে দুই দেশের সেনাবাহিনীর সদস্যদের মাঝে উত্তেজনা প্রশমনে শুরু হওয়া আলোচনা সংঘাতে রূপ নেয়। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সৈন্যরা ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে বাক-বিতণ্ডা শুরু হয়। বাক-বিতণ্ডার এক পর্যায়ে তা শারীরিক সংঘাতে গড়ায়। এ সময় ইট-পাথর নিক্ষেপ এবং লাঠি নিয়ে আঘাত করা হয়। মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, লাদাখে সংঘাতে উভয় দেশের সৈন্য হতাহত হয়েছে। সীমান্ত সংঘাতের এই ঘটনার পর ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার দেশটির সামরিক বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে অন্তত দুটি বৈঠক করেছেন। বার্তাসংস্থা এএনআই অপর এক...
এ খবর সত্যি হয়ে থাকলে পিয়েরে হবেন বিশ্বের প্রথম ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধান যিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। এর আগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এনকুরুনজিজার মৃত্যু হয়েছে বলে বুরুন্ডি সরকার জানিয়েছিল। গত ৯ জুন সরকারের পক্ষ থেকে হঠাৎ করে প্রেসিডেন্টের মৃত্যর খবর প্রচার করে দেশে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। প্রয়াত প্রেসিডেন্ট এনকুরুনজাজি’র স্ত্রী গতমাসের শেষদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলন। তাই ধারণা করা হচ্ছিল, প্রেসিডেন্ট নিজেও এই প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়েছেন। পূর্ব ঘোষিত এক পরিকল্পনা অনুযায়ী, ১৫ বছর দায়িত্ব পালনের পর আগামী আগস্ট মাসে প্রেসিডেন্ট পিয়েরের ক্ষমতা থেকে সরে দাঁড়ানো করার কথা ছিল। বুরুন্ডিতে গত ২০ মে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী ও সাবেক সেনাপ্রধান এভারেস্টে এন্ডিশিমি বিজয়ী হন। দেশটির সাংবিধানিক আদালত বলেছে, প্রসিডেন্ট পিয়েরের মৃত্যুর কারণে নবনির্বাচিত প্রেসিডেন্ট এন্ডিশিমি এখন আগাম শপথ গ্রহণ করে ক্ষমতা গ্রহণ করতে পারবেন।