কারোও গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে তার যেকোনো খাবার থেকেই গ্যাসের সমস্যা হতে পারে। সারাদিন কাজের চাপে অথবা ঠিকমত খাবার না খাওয়ার কারণেও গ্যাসের সমস্যা হতে পারে। পেটে গ্যাস হওয়া হজম প্রক্রিয়ারই একটি অংশ। এটা ছাড়া ঠিকমতো হজম প্রক্রিয়া সম্পন্ন হয় না। গ্যাস্ট্রিক সমস্যা তখনই হয় যখন এই গ্যাস অতিরিক্ত হারে তৈরি হতে থাকে এবং সময়মতো বের হতে পারে না। গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে এমন কিছু খাবার সম্পর্কে জেনে নেয়া যাক- দারুচিনি এক গ্লাস গরম দুধের মধ্যে এক চামচ দারুচিনির গুঁড়া ভালো করে গুলিয়ে পান করা যেতে পারে। সঙ্গে মধুও মেশানো যেতে পারে। অথবা এক গ্লাস গরম পানিতে এক চামচ দারচিনির গুঁড়া ভালো করে মিশিয়ে ২-৩ মিনিট পরে পান করা যেতে পারে। ঘোল ঘোল পান করলে গ্যাস্ট্রিক কমে যায়। সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস ঘোল পান করা যেতে পারে। গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যাবে। আদা বদ হজম ও ক্ষুধামন্দায় আদা কিংবা আদার গুঁড়া খাওয়া যেতে পারে। প্রত্যেক বেলার প্রধান খাবার গ্রহণের পরে তাজা ছোট এক টুকরা আদা চিবিয়ে খাওয়া যেতে পারে। অথবা আদা চা পান করা যেতে পারে। কয়েক টুকরা আদা পানির মধ্যে ...