Skip to main content

Posts

Showing posts from March, 2017

আপনি কি গ্যাস্টিক সমস্যায় ভুগছেন?? তাহলে এখনি জানুন সমস্যা দূর করার উপায়গুলো !!

কারোও গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে তার যেকোনো খাবার থেকেই গ্যাসের সমস্যা হতে পারে। সারাদিন কাজের চাপে অথবা ঠিকমত খাবার না খাওয়ার কারণেও গ্যাসের সমস্যা হতে পারে। পেটে গ্যাস হওয়া হজম প্রক্রিয়ারই একটি অংশ। এটা ছাড়া ঠিকমতো হজম প্রক্রিয়া সম্পন্ন হয় না। গ্যাস্ট্রিক সমস্যা তখনই হয় যখন এই গ্যাস অতিরিক্ত হারে তৈরি হতে থাকে এবং সময়মতো বের হতে পারে না। গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে এমন কিছু খাবার সম্পর্কে জেনে নেয়া যাক- দারুচিনি এক গ্লাস গরম দুধের মধ্যে এক চামচ দারুচিনির গুঁড়া ভালো করে গুলিয়ে পান করা যেতে পারে। সঙ্গে মধুও মেশানো যেতে পারে। অথবা এক গ্লাস গরম পানিতে এক চামচ দারচিনির গুঁড়া ভালো করে মিশিয়ে ২-৩ মিনিট পরে পান করা যেতে পারে।  ঘোল ঘোল পান করলে গ্যাস্ট্রিক কমে যায়। সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস ঘোল পান করা যেতে পারে। গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যাবে।  আদা বদ হজম ও ক্ষুধামন্দায় আদা কিংবা আদার গুঁড়া খাওয়া যেতে পারে। প্রত্যেক বেলার প্রধান খাবার গ্রহণের পরে তাজা ছোট এক টুকরা আদা চিবিয়ে খাওয়া যেতে পারে। অথবা আদা চা পান করা যেতে পারে। কয়েক টুকরা আদা পানির মধ্যে ...

শুকনা মরিচের ৭টি দারুণ গুণের কথা জেনে নিন !!

প্রিয় খাবারের মধ্যে বাঙালিদের অনেকেই ভাজা শুকনা মরিচ বা লাল মরিচের কথা উল্লেখ করেন। পোড়া মরিচ দিয়ে ভর্তা বানিয়ে সেটা দিয়ে ভাত, আহা নির্ঘাত আপনার জিভে জল। কেউ একটু ডিম ভেজে নেবেন, কেউ মাছ, কেউ আবার ঘি ভাতে পোড়া মরিচ নেবেন। কাঁচা বা সবুজ মরিচও কম যায় না। মোট কথা খাবার হবে ঝোলে-ঝালে। তবে আপনি যদি এসিডিটির শিকার হয়ে থাকেন কাঁচা মরিচ, শুকনা মরিচ, তেল, ঝাল সবই আপনার জন্য পরিমিত, ক্ষেত্র বিশেষে নিষিদ্ধ। তবে শুকনা মরিচের ৭টি দারুণ গুণের কথা জেনে নিন- ১) লাল মরিচের ক্যাপসাইসিন উপাদান আপনাকে মোটা হওয়া থেকে রুখবে, যত বেশি শুকনা মরিচ তত শুকনা! ২)খিদে কমাবে। এই ক্যাপসাইসিন উপাদানটি আপনার ক্ষুধা কমিয়ে আনবে। সবসময় একটি পেট ভরা অনুভূতি কাজ করবে। ৩)উচ্চরক্ত চাপ কমাতেও একটি ভালো ভূমিকা পালন করবে এই মরিচ। এর অন্যতম উপাদান আঁশ যা রক্ত সঞ্চালনে সহায়তা করে। ৪) হজম শক্তি বাড়ায়। আঁশ জাতীয় খাবার হওয়ার কারণে হজম বাড়ে। ৫) গিটে গিটে ব্যথা কমায়, মরিচে থাকা ভিটামিন-ই ব্যাথা কমানোর কাজ করে। ৬) লাল মরিচে থাকা ফাইটোনিউট্রিয়েন্টস কোলন ক্যান্সার ও স্তন ক্যান্সার রোধে কাজ করে। ৭)লাল মরিচে পর্যাপ...

পেপ্যালের অনুমোদন পেলো সোনালী ব্যাংক!!পড়ুন বিস্তারিত....

অবশেষে পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে। আন্তর্জাতিক লেনদেন সম্পাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেবাটি চালুর অনুমোদন পেয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সোনালী ব্যাংককে পরামর্শ দিয়েছে। এ প্রসঙ্গে সোনালী ব্যাংকের রেমিটেন্স ব্যবস্থাপনা বিভাগের প্রধান কর্মকর্তা মোহাম্মদ নওয়াব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, পেপ্যাল সেবা চালুর জন্য আমরা কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি পেয়েছি। এখন পেপ্যালের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামী এপ্রিল মাসের শেষের দিকে সাধারণ মানুষ এই সেবা পাবেন বলে আশা করছি। তিনি বলেন, এখন সোনালী ব্যাংকের আইটি বিভাগের কর্মকর্তারা সফটওয়্যারের উন্নয়ন এবং পেপ্যালের সঙ্গে সমন্বয়ের জন্য কাজ করবে। তিনি উল্লেখ করেন, খুব সম্ভবত আমেরিকাতে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিটি হবে। প্রসঙ্গত, পেপ্যালের সাহায্যে ইলেক্ট্রনিক ডিভাইসের সাহায্যে বিশ্বব্যাপী ফান্ড ও রেমিটেন্স ট্রান্সফার করতে পারবেন এর সেবাগ্রহীতারা। এর ফলে ব্যবসায়িক কার্যক্রমেও কোনও ধরনের দুর্ভোগ পোহাতে হবে না। উল্...

এ.পি.জে আব্দুল কালামের জীবন থেকে নেয়া একটি অসাধারন গল্প

“যখন আমি ছোট ছিলাম, আমার মা আমাদের জন্য রান্না করতেন। তিনি সারাদিন প্রচুর পরিশ্রম করার পর রাতের খাবার তৈরি করতেন। এক রাতে তিনি বাবাকে এক প্লেট সবজি আর একেবারে পুড়ে যাওয়া রুটি খেতে দিলেন।  আমি অপেক্ষা করছিলাম বাবার প্রতিক্রিয়া কেমন হয় সেটা দেখার জন্য। কিন্তু বাবা চুপচাপ রুটিটা খেয়ে নিলেন এবং আমাকে জিজ্ঞাসা করলেনi স্কুলে আমার আজকের দিনটা কেমন গেছে। আমার মনে নেই বাবাকে সেদিন আমি কি উত্তর দিয়েছিলাম কিন্তু এটা মনে আছে যে, মা পোড়া রুটি খেতে দেয়ার জন্য বাবার কাছে ক্ষমা চেয়েছিলেন। এর উত্তরে বাবা মা’কে যা বলেছিলেন সেটা আমি কোনদিন ভুলব না। বাবা বললেন, ‘প্রিয়তমা, পোড়া রুটিই আমার পছন্দ’।  পরবর্তীতে সেদিন রাতে আমি যখন বাবাকে শুভরাত্রি বলে চুমু খেতে গিয়েছিলাম তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তিনি কি আসলেই পোড়া রুটিটা পছন্দ করেছিলেন কিনা।  বাবা আমাকে দুহাতে জড়িয়ে ধরে বললেন, ‘তোমার মা আজ সারাদিন অনেক পরিশ্রম করেছেন এবং তিনি অনেক ক্লান্ত ছিলেন। তাছাড়া একটা পোড়া রুটি খেয়ে মানুষ কষ্ট পায় না বরং মানুষ কষ্ট পায় কর্কশ ও নিষ্ঠুর কথায়। জেনে রেখো, জীবন হচ্ছে ত্রুট...

যে গুহায় প্রবেশ করলে শরীর নীল ও মুখ বিশ্রী হয়ে যায়!

ভারতের কালকা-শিমলা হাইওয়ের সমুদ্রতল থেকে ৭০০০ হাজার ফুট উঁচু ক্যারোল পাহাড়ে রয়েছে একটি গুহা। যাকে রহস্যময় গুহা হিসেবে অভিহিত করা যায়। কারণ এই গুহার মধ্যে প্রবেশ করলে কেউ অসুস্থ হয়ে পড়েছেন আবার কারও কারও মুখ বিশ্রী এবং শরীর নীল হয়ে গেছে!  দেব ভূমি হিমালয়ের প্রাচীন এবং ২৮ কিমি দীর্ঘ গুহাটি আজও রহস্যময়। কথিত আছে যে পাণ্ডবদের ছাড়া আর কেউ এই গুহায় প্রবেশ করতে পারেনি। বহু সন্ন্যাসী এবং তান্ত্রিক এই গুহাতে যাওয়ার চেষ্টা করেছেন। যাদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন আবার কারও কারও মুখ বিশ্রী এবং শরীর নীল হয়ে গেছে।  গুহাতে প্রবেশের পথেই শিবলঙ্গ এবং শেশনাগের মতো আকৃতির দৃশ্যমান হয়। সোলানে এটি ক্যারোল বালিয়াড়ি নামে পরিচিত। গ্রামের মানুষ মনে করেন গুহার ভেতরে অলৌকিক ক্ষমতা রয়েছে। এই রহস্যের সমাধান এখনও পর্যন্ত বৈজ্ঞানিকরাও করতে পারেননি।  গুহার ভিতরে শুধুমাত্র ৫০ ফুট পর্যন্ত পরিদর্শন করা যেতে পারবে। গুহার ভেতরে পানি থাকার কারণে এই স্থানটি খুব পিচ্ছিল। ল্যান্ড স্লাইডের কারণে পাথরও পড়তে থাকে।  কথিত আছে যে গুহার ভেতরে ভগবান শিবই শুধুমাত্র নয় পাণ্ডবরাও তপস্যা কর...