Skip to main content

শুকনা মরিচের ৭টি দারুণ গুণের কথা জেনে নিন !!




প্রিয় খাবারের মধ্যে বাঙালিদের অনেকেই ভাজা শুকনা মরিচ বা লাল মরিচের কথা উল্লেখ করেন। পোড়া মরিচ দিয়ে ভর্তা বানিয়ে সেটা দিয়ে ভাত, আহা নির্ঘাত আপনার জিভে জল। কেউ একটু ডিম ভেজে নেবেন, কেউ মাছ, কেউ আবার ঘি ভাতে পোড়া মরিচ নেবেন।

কাঁচা বা সবুজ মরিচও কম যায় না। মোট কথা খাবার হবে ঝোলে-ঝালে। তবে আপনি যদি এসিডিটির শিকার হয়ে থাকেন কাঁচা মরিচ, শুকনা মরিচ, তেল, ঝাল সবই আপনার জন্য পরিমিত, ক্ষেত্র বিশেষে নিষিদ্ধ।

তবে শুকনা মরিচের ৭টি দারুণ গুণের কথা জেনে নিন-

১) লাল মরিচের ক্যাপসাইসিন উপাদান আপনাকে মোটা হওয়া থেকে রুখবে, যত বেশি শুকনা মরিচ তত শুকনা!

২)খিদে কমাবে। এই ক্যাপসাইসিন উপাদানটি আপনার ক্ষুধা কমিয়ে আনবে। সবসময় একটি পেট ভরা অনুভূতি কাজ করবে।

৩)উচ্চরক্ত চাপ কমাতেও একটি ভালো ভূমিকা পালন করবে এই মরিচ। এর অন্যতম উপাদান আঁশ যা রক্ত সঞ্চালনে সহায়তা করে।

৪) হজম শক্তি বাড়ায়। আঁশ জাতীয় খাবার হওয়ার কারণে হজম বাড়ে।

৫) গিটে গিটে ব্যথা কমায়, মরিচে থাকা ভিটামিন-ই ব্যাথা কমানোর কাজ করে।

৬) লাল মরিচে থাকা ফাইটোনিউট্রিয়েন্টস কোলন ক্যান্সার ও স্তন ক্যান্সার রোধে কাজ করে।

৭)লাল মরিচে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ থাকায় এটি দৃষ্টিশক্তি বৃদ্ধি করতেও কাজ করে।

তবে এত গুণ শুনে এখনি গাদা গাদা লাল মরিচ নিয়ে বসে যাবেন না প্লীজ। প্রতিদিনের ডায়েটে ২/৩টে লাল মরিচই যথেষ্ট।

Comments

Popular posts from this blog

ব্রেকিং- লাদাখে সংঘর্ষে ভারতের ২০ সৈন্য নিহত..

ভারত-চীন সীমান্তের লাদাকের গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাবাহিনীর সংঘর্ষে ভারতের অন্তত ২০ সেনা নিহত হয়েছে। মঙ্গলবার ভারতের সরকারি সরকারি একটি সূতের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সংবাদসংস্থা এএনআই। লাদাখে দুই দেশের সৈন্যদের মাঝে শারীরিক সংঘর্ষের সময় এই প্রাণহানির ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে এএনআইকে জানিয়েছে ওই সূত্র। সোমবার রাতে দুই দেশের সেনাবাহিনীর সদস্যদের মাঝে উত্তেজনা প্রশমনে শুরু হওয়া আলোচনা সংঘাতে রূপ নেয়। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সৈন্যরা ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে বাক-বিতণ্ডা শুরু হয়। বাক-বিতণ্ডার এক পর্যায়ে তা শারীরিক সংঘাতে গড়ায়। এ সময় ইট-পাথর নিক্ষেপ এবং লাঠি নিয়ে আঘাত করা হয়। মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, লাদাখে সংঘাতে উভয় দেশের সৈন্য হতাহত হয়েছে। সীমান্ত সংঘাতের এই ঘটনার পর ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার দেশটির সামরিক বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে অন্তত দুটি বৈঠক করেছেন। বার্তাসংস্থা এএনআই অপর এক...

এ.পি.জে আব্দুল কালামের জীবন থেকে নেয়া একটি অসাধারন গল্প

“যখন আমি ছোট ছিলাম, আমার মা আমাদের জন্য রান্না করতেন। তিনি সারাদিন প্রচুর পরিশ্রম করার পর রাতের খাবার তৈরি করতেন। এক রাতে তিনি বাবাকে এক প্লেট সবজি আর একেবারে পুড়ে যাওয়া রুটি খেতে দিলেন।  আমি অপেক্ষা করছিলাম বাবার প্রতিক্রিয়া কেমন হয় সেটা দেখার জন্য। কিন্তু বাবা চুপচাপ রুটিটা খেয়ে নিলেন এবং আমাকে জিজ্ঞাসা করলেনi স্কুলে আমার আজকের দিনটা কেমন গেছে। আমার মনে নেই বাবাকে সেদিন আমি কি উত্তর দিয়েছিলাম কিন্তু এটা মনে আছে যে, মা পোড়া রুটি খেতে দেয়ার জন্য বাবার কাছে ক্ষমা চেয়েছিলেন। এর উত্তরে বাবা মা’কে যা বলেছিলেন সেটা আমি কোনদিন ভুলব না। বাবা বললেন, ‘প্রিয়তমা, পোড়া রুটিই আমার পছন্দ’।  পরবর্তীতে সেদিন রাতে আমি যখন বাবাকে শুভরাত্রি বলে চুমু খেতে গিয়েছিলাম তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তিনি কি আসলেই পোড়া রুটিটা পছন্দ করেছিলেন কিনা।  বাবা আমাকে দুহাতে জড়িয়ে ধরে বললেন, ‘তোমার মা আজ সারাদিন অনেক পরিশ্রম করেছেন এবং তিনি অনেক ক্লান্ত ছিলেন। তাছাড়া একটা পোড়া রুটি খেয়ে মানুষ কষ্ট পায় না বরং মানুষ কষ্ট পায় কর্কশ ও নিষ্ঠুর কথায়। জেনে রেখো, জীবন হচ্ছে ত্রুট...